• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না? উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। সালমান শাহ’র ম’র’দে’হ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত বিদ্যুৎ সমস্যার সমাধান চান ভোলাবাসী ভোলার ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার মেশিন চালু হবে কবে? ভাঙনের মুখে ভোলা সদরের রাজাপুরের একটি স্কুল বিশ্ব বাবা দিবস আজ কোনো পিতা-মাতার স্থান যেন না হয় বৃদ্ধাশ্রম।

বোরহানউদ্দিনে ভাসছে ব্রাকের শিক্ষাতরী

NEWS ROOM / ১৪৯ বার ভিউ
আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ
ভোলার বোরহানউদ্দিনের, বোরহানউদ্দিন খালে ভাসছে ব্রাকের ভাসমান শিক্ষাতরী। খালের পাড়ে অবস্থান নেয়া এসব তরীতে প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত সুবিধাবঞ্জিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ব্রাক কর্তৃপক্ষ। মূলত শিক্ষার্থীদের কাছে বিজ্ঞান ও গণিতকে আরও সহজ সরল করে তুলে ধরা এবং তাদের মূল্যবোধ গঠনই এই উদ্যোগের লক্ষ্য। ব্রাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন করে প্রতিষ্ঠানটি। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে এর কার্যক্রম পরিচালনা করে সিলেটের শ্রীমঙ্গল থেকে পাড়ি দিয়ে বোরহানউদ্দিন খাল পাড়ে অবস্থান নেয় শিক্ষা তরী। রবিবার উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক এই তিন শিক্ষাতরীরর উদ্ধোধন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষাব্যবস্থার রূপান্তর হচ্ছে। তারই অংশ হিসেবে ব্রাকের এমন উদ্যোগ। শ্রীমংল থেকে যাত্রা করা এসব শিক্ষাতরী এখন বোরহানউদ্দিন এ অবস্থান করছে। এখানে সেগুলো পৃথক দুটি স্থানে থাকবে ১০ এপ্রিল পর্যন্ত। নিয়মিত পড়াশোনার পাশপাশি এসব শিক্ষাতরীতে গণিত ও বিজ্ঞানের ব্যবহারিক কার্যক্রম দেখে খুশি শিক্ষার্থীরা। বোরহানউদ্দিন ০১ নং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানান এগুলোতে খেলার ছলে মূল্যবোধ শেখানো হয়। শুধু প্রর্দশনি নয় প্রতিটি তরিতে দুই জন শিক্ষক রয়েছে তারা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে বুঝিয়ে দিচ্ছেন। শিক্ষার্থী বেশি হলে ১৫ থেকেে ২০ জন করে ব্যাচ ভিত্তিক ধরনা দেওয়া হচ্ছে। মূল্যবোধ তরিতে শিখনিও দেয়াল চিত্র বিভিন্ন খেলার মাধ্যমে সহর্মমিতার চর্চা এবং শিক্ষা গ্রহনের সুযোগ, জেন্ডার, পরিবেশ, মানুষিক সুস্থ্যতা বিষয়ক পাজল, ফ্ল্যাশ কার্ড ইত্যাদি ব্যবহার করে সমস্যার সমাধান মাল্টিমিডিয়া ব্যবহার করে মূল্য বোধ সংক্রান্ত গল্প উপস্থাপন, মূল্য বোধের উপর তৈরি বিভিন্ন গল্পের বই পড়ার জন্য নির্দিষ্ট কর্ণার রয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ মিয়া,প্রজেক্ট ম্যানেজার প্রদিপ কুমার রায়, প্রোগ্রাম অর্গানাইজার সোহেল মোল্লা, ব্রাক ম্যানেজার নির্মলেন্দু হালদার, এলাকা ব্যবস্থাপক ইব্রাহিম রেজা, হিসাব কর্মকর্তা এইচ এম কাইয়ুম, প্রধান মাঝি নেজার আহম্মেদ প্রমূখ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি