• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউ‌দ্দি‌নে ফিরা রথযাত্রায় সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মাফরুজা সুলতানা

NEWS ROOM / ১৪৭ বার ভিউ
আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রার শেষদিনে ফিরা রথযাত্রায় আগত ভক্তবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর সহধর্মিনী ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র আহবায়ক মাফরুজা সুলতানা।
শনিবার ৫ জুলাই বিকালে সরজমিনে উপস্থিত হয়ে,উপস্থিত সনাতন ধর্মালম্বী হাজারো মানুষকে হাত নাড়িয়ে অভিনন্দন জানান তিনি।
শনিবার বিকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল‌্যান ফ্রন্ট এর আ‌য়োজ‌নে এক‌টি বর্ণাঢ‌্য র‌্যালী সহ সহস্রা‌ধিক ভক্ত উপ‌জেলা কে‌ন্দ্রিয় ম‌ন্দির থে‌কে রথ টে‌নে উপ‌জেলার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদ‌ক্ষিন ক‌রার সময়ে শুভেচ্ছা বার্তা প্রদান করেন মাফরুজা সুলতানা শুভেচ্ছা বার্তা শেষে ভাওয়া‌য়েল বা‌ড়ি ম‌ন্দি‌রে এ‌সে শেষ হয় রথযাত্রা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক,রথযাত্রা কমিটির সভাপতি,পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের সভাপতি বিল্টু চন্দ্র দাস বলেন,৫ ই আগস্টের পরে সারাদেশে বিভিন্ন জায়গায় সনাতন ধর্মালম্বীরা আতঙ্কিত ছিল,কিন্তু বোরহানউদ্দিনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে এবং উপজেলা বিএনপি’র আহবায়ক মাফরুজা সুলতানার তত্ত্বাবধানে আমরা হিন্দু সমাজ নিরাপদে ছিলাম,আজকের রথযাত্রায় উপজেলা বিএনপি’র আহবায়ক,আমাদের হিন্দু সমাজের অভিভাবক মাফরুজা সুলতানা উপস্থিত হয়ে আমাদের অভিনন্দন জানিয়েছেন,এতে আমরা অনেক খুশি হয়েছি,ম্যাডামের উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলেছে।
এ সময় উপস্থিত ছিলেন,উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল‌্যান ফ্রন্টের সভাপ‌তি বাবু তপন কা‌ন্তি দে,রথযাত্রা কমিটির সাধারণ সম্পাদক দিপক চন্দ্র দাস সহ বি‌ভিন্ন ম‌ন্দি‌রের সভাপ‌তি সম্পাদকরা উপ‌স্থিত ছি‌লেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি