• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বোরহানউদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা সবুজ আটক

NEWS ROOM / ২১৮ বার ভিউ
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় পুলিশের বিশেষ অভিযানে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সবুজ মাল (৪২) টবগী ২নং ওয়ার্ডের শাহজাহান বেপারীর ছেলে এবং টবগী ২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধা ৭:৪৫ মিনিটে পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন টবগী যুবলীগের ২নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মাল কে গ্রেপ্তার করে। বোরহানউদ্দিন থানায় ২০২৪ সালের একটি বিস্ফোরক দ্রব্যদি আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, এলাকায় অপরাধ দমন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের লক্ষে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চলমান রয়েছে। এই অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা সবুজ মাল কে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি