• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৯

NEWS ROOM / ১৩৭ বার ভিউ
আপডেট : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানার এএসআই আলমাস হোসেন ও এএসআই নুরুল ইসলামের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
জানা গেছে,গত ৬ জানুয়ারি ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রুবেল কে ধরতে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের এএসআই আলমাস হোসেন ও এএসআই নুরুল ইসলাম গেলে ঘটনাস্থলে আসামী রুবেল সহ তার স্বজনরা হামলা চালিয়ে ওই ২ এএসআই কে ব্যাপক আহত করে পরে ৭ জানুয়ারি বাদী হয়ে এএসআই আলমাস বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলার প্রেক্ষিতে বরিশাল রেঞ্জ ডিআইজি মনজুর মোর্শেদ আলমের নির্দেশে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হকের তত্ত্বাবধায়নে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে থানা পুলিশের বিভিন্ন টিম ৭ জানুয়ারি মোঃ খোকন,লোকমান,বাবুল,তানিয়া,বিবি কুলসুম,আলম কে ৮ জানুয়ারি মোঃ শামীম কে এবং ১২ জানুয়ারি মোঃ মিজান,মোঃ রাসেল কে ভোলার বিভিন্ন উপজেলা থেকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,পুলিশের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৯ জন কে গ্রেফতার করা হয়েছে,যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে এখনো আমাদের অভিযান চলমান রয়েছে সকল আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি