• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

NEWS ROOM / ১১৫ বার ভিউ
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সহযোগিতা অঙ্গসংগঠন পক্ষিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ ফেব্রুয়ারি বিকালে পক্ষিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মোসলেউদ্দিন কাজীর সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ তৈয়বুর রহমান মাতাব্বরের সঞ্চালনায়
শান্তি সমাবেশ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির সেলিম,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার,পক্ষিয়া ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ রুবেল কাজী।
এসময় আরো বক্তব্য রাখেন,বিএনপি নেতা নূরউদ্দিন হাওলাদার,যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন রাঢ়ি,যুগ্ম আহ্বায়ক মিজান হাওলাদার,ইউনিয়ন যুবদলের সদস্য হাসান ফরাজী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ৫ ই আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে,আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রোষানলে পরে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু এখনো তাদের দোষররা অশান্তি ও নৈরাজ্য করে যাচ্ছে। তারা এখন এদেশের জনগণের কাছে ফেসবুক লিগ হিসেবে পরিচিত,এই ফেসবুকলীগ আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
এ সময় তারা বলেন,ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি আহবায়ক মাফরুজা সুলতান নির্দেশে সকল সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সব সময় তৎপর রয়েছি, যদি কেউ সন্ত্রাস সৃষ্টি করতে চায় তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি