• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ

বোরহানউদ্দিনে নারী উদ্যোক্তাদের সংগঠন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা আত্মপ্রকাশ 

NEWS ROOM / ১৩২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

বিশেষ প্রতিনিধি, ভোলা  প্রকাশ।।

দেশের অর্থনীতির উন্নয়নে উদ্যোক্তাদের একটি অংশে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সে ক্ষেত্রে পিছিয়ে নেই ভোলার নারী উদ্যোক্তারাও।  সেই সব নারীদের এক প্লাটফর্মে আনতে অবদান রাখছে নারী উদ্যোক্তাদের সংগঠন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা।

এই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ আসছে ভোলার বোরহানউদ্দিনে। এবার  অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে শুক্রবার (১৭ জানুয়ারি ) বিকেল ৪ টায় বোরহানউদ্দিন, ফুড ক্যাপিটাল রেস্টুরেন্ট অগ্রগতি নারী উন্নয়ন সংস্থা আত্মপ্রকাশ করলো।

সমাজে পিছিয়ে পড়া নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান, ব্যবসার প্রসার এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরীতে সংগঠনটি বিশেষ ভুমিকা পালন করবে বলে মনে করছেন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা।

অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা সভাপতি ফারজানা আক্তার মিম সভাপতিত্বে আয়োজনটি শুরু হয়, অনুষ্ঠানে এই অগ্রগতি নারী উন্নয়ন সংস্থার পাশে ছিলেন প্রধান অতিথি হিসেবে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার, নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম রুবেল এসময় তিনি বলেন এই অগ্রগতি নারী উন্নয়ন সংস্থাটির সকল কার্যক্রম আমার ভালো লেগেছে। এদের পাশে থেকে আমি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।

নিজ নিজ অবস্থান থেকে একজন উদ্যোক্তা হয়ে উঠার গল্প তুলে ধরেন উদ্যোক্তারা। তারা বলেন, নানা প্রতিকূলতার মধ্যে ঘর সংসার সামলানোর মাঝেই দীর্ঘ পথ অতিক্রম করে ব্যবসার প্রসার ঘটাতে শ্রম দিচ্ছেন তারা। এমন আয়োজনটি তাদের পথচলায় অগ্রনী ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

অনুষ্ঠানে কনিকা আক্তার কলি, লাবনী বেগম, লিমা আক্তার,  ইসরাত জাহান সুমাইয়া, আনিসা আফরিন আখি, রুবিনা আক্তার, শারমিন আক্তার লিমা, রুবিনা আক্তার সহ উদ্যোক্তাগন অংশগ্রহন করেন।

আয়োজকরা বলছেন, এমন আয়োজন ভবিষ্যতে একসাথে পথচলা এবং উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ অবদান রাখবে আমার।

ভোলার নারীদের নিপুণ হাতের তৈরীকৃত পণ্য ইতমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এসব পণ্য তারা অনলাইন এবং সরাসরি বিক্রি করে নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি সফল উদ্যোক্তা হয়ে উঠার চেষ্টায় নেমেছেন নারী উদ্যোক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি