• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

NEWS ROOM / ১৩৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজিত মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের সার্বিক তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার রুটে অন্তর্ভুক্ত ছিল উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড পাওয়ার প্ল্যান্ট রাস্তা,বোরহানউদ্দিন খেয়াঘাট,উপজেলা পরিষদ চত্বর।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। তরুণদের মাঝে ক্রীড়ার প্রতি উৎসাহ ও সুস্থ জীবনধারা গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

প্রতিযোগিতা দেখতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় লোকজন উৎসাহ দেন এবং প্রতিযোগিদের অনুপ্রাণিত করেন। পুরো আয়োজনের শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
বোরহান উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের সুস্থ রাখার পাশাপাশি সমাজে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন,তারুণ্যের শক্তি ও উদ্যমকে কাজে লাগিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় তিনি আরো বলেন,৫ আগস্ট দেশে যে পরিবর্তন এসেছে তা তরুণদের জন্যই হয়েছে। তরুণদের সুন্দর ভবিষ্যত গড়ার জন্য সরকার কাজ করে চলেছেন। মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলাসহ এ ধরনের আরও আয়োজন করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
ম্যারাথনে অংশগ্রহণ করে ১ম স্থান অধিকার করেছেন মো. হুমায়ন কবির, ২য় স্থান,ওমর ফারুক (তুর্জ), ৩য় স্থান অধিকার করেছেন মো. সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি