• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে কলেজ ছাত্র অপহরণ ও নির্যাতন: ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

NEWS ROOM / ৩২ বার ভিউ
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
‎ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক কলেজ ছাত্রকে অপহরণ করে বেধড়ক মারধর এবং ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি গত ১০ এপ্রিল বিকেলে বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ এলাকায় ঘটে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ মাসুম (২০) লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের বাসিন্দা এবং সরকারি আব্দুল জব্বার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কলেজের ছাত্রাবাসে বসবাস করতেন।

‎ঘটনার দিন বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে একই কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মোঃ তাওহিদ (২২) মেসেঞ্জারের মাধ্যমে মাসুমকে কলেজ মাঠে ডেকে নেয়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া মোঃ মেহেদী (২৫) সহ কয়েকজন মিলে তাকে কলেজের পেছনে নিয়ে এলোপাতাড়ি মারধর করে।

‎মারধরের একপর্যায়ে অভিযুক্তরা মাসুমের কাছ থেকে নগদ ৬০০ টাকা এবং আনুমানিক ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের একটি আইফোন ১৩ প্রো ছিনিয়ে নেয়। পরে তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে কাচিয়া ইউনিয়নের একটি নির্জন বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে আবারও লাঠি দিয়ে মারধর করে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এক পর্যায়ে মাসুম প্রাণভয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎ভুক্তভোগীর বাবা সালাউদ্দিন বলেন, “অনেক আশা নিয়ে ছেলেকে কলেজে ভর্তি করিয়েছিলাম। এমন ঘটনার শিকার হবে তা কখনো ভাবিনি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

‎এ বিষয়ে সরকারি আব্দুল জব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম জানান, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

‎বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎অন্যদিকে, অভিযুক্ত তাওহিদের বাবা নুর ইসলাম তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে অভিযোগ সত্য প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান। এছাড়া অপর অভিযুক্ত মেহেদীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি