• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের অভিযানে ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

NEWS ROOM / ১৪৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে পলিথিন ব্যাগ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি ) বোরহানউদ্দিন পৌর বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

জানা গেছে, সরকার বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু এখনও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এ ব্যবসা পরিচালনা করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোলার বোরহানউদ্দিন পৌর বাজারে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জামান।

নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের লক্ষ্যে সংরক্ষণ করার দায়ে মেসার্স এমরান স্টোর এর স্বত্বাধিকারী মো. এমরান কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এ সময় ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. তোতা মিয়াকে নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া দোকানে মুল্য তালিকা প্রদর্শন না করায় মো. ইলিয়াস পিতা: আবদুল রশিদ, পৌর ৪নং ওয়ার্ড এবং মোঃ রায়হান, পিতা: মো. সেলিম, পৌর ২নং ওয়ার্ড
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১,০০০/- (এক হাজার) টাকা করে জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।
উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া,আজকালের খবর পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধি সাংবাদিক ইকবাল হোসেন ও কালবেলার প্রতিনিধি মোঃ শরিফ।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এরূপ অভিযান/ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি