• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বোরহানউদ্দিনে ইউএনও এর নেতৃত্ব অভিযান ৬ জেলে আটক,জরিমানা ও জাল জব্দ

NEWS ROOM / ১৮৩ বার ভিউ
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নেতৃত্বে তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে ৬ জন জেলেকে আটক করা হয়েছে এবং ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ৬ ৬ জনকে আটক করা হয়।পরে মা ইলিশ সংরক্ষণ ও মৎস্য রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। যাদের জরিমানা করা হয়েছে- লালমোহনের মিছির খা (৫০) কে ৩ হাজার, নুর হোসেন (২৫) কে ৫ হাজার, মো. হারুন (৬০) কে ৩ হাজার, মো. নাছির (৩৫) কে ৫ হাজার, সুমন (২০) কে ৫ হাজার এবং বোরহানউদ্দিনের মো. এমরান হোসেন (২৫) কে ৫ হাজার টাকা। সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানে ২০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা সহ উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান বলেন,জনস্বার্থে মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি