• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৭৫ বার ভিউ
আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩




মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,

ভোলা ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও বোরহানউদ্দিন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্পসারিত হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম।


এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব,উপজেলা পরিসংখ্যান কর্মকতা ননী গোপাল,উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মিজানুর রহমান,জাতীয় দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ,বোরহানউদ্দিন মহিলা কলেজের শিক্ষক ইসরাত জাহান বনি,মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারি মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মোহাম্মদ মনির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও সুশীল সমাজে নারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক যুগে প্রযুক্তি খাত হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। নারীর ক্ষমতায়নে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। বিশ্বায়নের এই যুগে কোনো দেশকে এগিয়ে যেতে হলে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। সেটা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বক্তারা আরো বলেন, বর্তমান সরকার ডিজিটাল প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ,কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি