• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা দাপ্তরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতে ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিজামুদ্দিন ছালিফ, সন্তানের সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন বাবা নিক্সন ঢাকার বাসায় চু’রি, স্ব’র্ণ বিক্রি করতে এসে ভোলায় ডিবির জালে আঃ আলী! ভোলায় বসতবাড়িতে মাদ/কের সন্ধান,ই’য়া’বা-গাঁ’জা’সহ যুবক আটক মা’দ’ক-জু’য়া ছেড়ে সৃজনশীলতায় গড়ুক আগামীর ভোলা,তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের পাশে পুলিশ সুপার। নৈরাজ্য করলে ছাড় নয়’—আওয়ামী লীগকে আলম খান হৃদয়ের কড়া হুঁশিয়ারি রাজনৈতিক পরিচয় নিয়ে অপপ্রচারের অভিযোগ চরসামাইয়ার ব্যবসায়ী সুজন মাতাব্বরের বাপ্তার সুপারি বাগানে ডিবির অভি/যান, ই’য়া’বা-গাঁ’জা’সহ গ্রেপ্তার দুই

বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা

NEWS ROOM / ১৭ বার ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬




রিয়াজ ফরাজী

বোরহানউদ্দিন, ভোলা
ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দেউলা লঞ্চঘাট সংলগ্ন কাচারির চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাচারির চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালান। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক পাঁচজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে মুচলেকা নিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে জব্দ করা ড্রেজার ও দুটি বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

একই দিন রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় নদী ও চরাঞ্চলের পরিবেশ রক্ষা, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, শুধু জরিমানা নয়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি