• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকিরের নেতৃত্বে বিশেষ অভিযানে ৫ মন জাটকা ইলিশ জব্দ,আটক ৩

NEWS ROOM / ১৬৫ বার ভিউ
আপডেট : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জেলেকে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,২৮ জানুয়ারি রবিবার রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএমের নেতৃত্বে বোরহানউদ্দিন থানার এসআই রাজিব হোসেন,এএসআই ইলিয়াস হোসেন,এএসআই ইয়ার হোসেন সহ একটি টিম বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের সোনামিয়া হাওলাদার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইব্রাহিম,জাফর বেপারি,মোঃ হাবিবুল্লাহ কে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৪ টি ঝুড়ি ভর্তি মাছ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাছ রাতেই বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এতিখানায় বিলি করা হয়েছে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,অবৈধ ভাবে ঝাটকা ইলিশ ধরা এবং আহরণ করায় ৩ জনকে আটক করা হয়েছে এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বোরহানউদ্দিন থানা পুলিশ সবসময়ই তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি