• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে মিলল হারানো শিশু,বাবার কোলে ফিরল আদিব সিঁড়ি পরিষ্কারকে কেন্দ্র করে ভোলা হাসপাতালে হাতাহাতি,ঘণ্টাব্যাপী কর্মবিরতি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রে প্তার,মামলায় বাবাও আসামি ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে শনাক্ত, উদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা

বোরহানউদ্দিন থানা পরিদর্শন করলেন ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম

NEWS ROOM / ১৫৫ বার ভিউ
আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা।

ভোলার বোরহানউদ্দিন থানা পরিদর্শন করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় বোরহানউদ্দিন থানা পরিদর্শন করেন পুলিশ সুপার।
পরিদর্শন শেষে তিনি উল্লেখিত থানায় অনুষ্ঠিত বিগত বছরের অপরাধ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন।
এ সময় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত সকল পুলিশ সদস্যদের অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
তিনি ঈদকে সামনে উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, জনসাধারনের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ও ব্যবসয়ি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদান সহ পুলিশি কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশন প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহিরুল ইসলাম হাওলাদার,সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) প্রণয় রায়,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া,বোরহানউদ্দিন থানার পরিদর্শক(তদন্ত) রেজাউল করিম রাজিব সহ ভোলা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি