• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে মো. মানু সওয়াল (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

NEWS ROOM / ১০৯ বার ভিউ
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মোঃ মাহবুবুর রহমান তামিম বোরহানউদ্দিন।

বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে মো. মানু সওয়াল (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিদ্দিক সওয়ালের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মানু সওয়াল ওই বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক সওয়ালের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ ঘরে প্রবেশ করে মানু সওয়াল সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। রাত সাড়ে ৮টার দিকে তার বাবা ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তার ছেলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘরের ভেতরে ঝুলন্ত ছেলের মরদেহ, জানালা দিয়ে দেখে চিৎকার বাবার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি