• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার আগমন উপলক্ষে বোরহানউদ্দিনে হাজার হাজার জনতার ঢল

NEWS ROOM / ২৩৬ বার ভিউ
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
১৯ আগস্ট সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোরহানউদ্দিন উপজেলা শাখার আহ্বায়ক ও ভোলা- ২ (দৌলতখাঁন ও বোরহানউদ্দিন) সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিনী মাফরুজা সুলতানার বোরহানউদ্দিনে আগমন উপলক্ষে হাজারো জনতার ঢল নেমেছে এবং হাজারো মানুষের ভালোবাসার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার বোরহানউদ্দিনে আসার খবরে কোন পূর্ব আয়োজন ছাড়াই কয়েক হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখতে ও তাকে স্বাগত জানাতে পৌঁছে যান হাকিমুদ্দিন লঞ্চঘাটে। এসময় দলীয় নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
দলীয় নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রী’র গাড়ী বহর নিয়ে উপজেলা সড়কে নেত্রীর বাসভবন কুড়ালিয়া হাউজে উপস্থিত হন। এসময়, উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাবা মাফরুজা সুলতানা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি দলীয় নেতাকমীর্দের উদ্দেশ্য বলেন—আজ বৃষ্টিস্নাত দিনে আপনারা আমাকে বরণ করতে যে কষ্ট করেছেন। আমি আপনাদের এই ভালবাসার ঋণ কখনো শোধ করতে পারবোনা।আজ আপনারা যে ভাবে সুশৃঙ্খল থেকেছেন ভবিষ্যতে এ ভাবে সুশৃঙ্খল থেকে দলের জন্য কাজ করে যাবেন এবং দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
এ সময় তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বিশ্বে একটি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে পরিচিত,বিএনপি দেশ ও দেশের মানুষের কথা বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের মাধ্যমে আপনাদের স্বাধীনতা আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি,বিএনপি সন্ত্রাসীতে বিশ্বাসী নয় আমরা সুশৃংখল ও সন্ত্রাস প্রতিরোধে বিশ্বাসী,এ সময় তিনি দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য যে সোমবার (১৯ আগষ্ট) বিকেলে ফেয়ারী শিপিং লাইন্সের একটি লঞ্চে ভোলার বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন লঞ্চঘাটে পৌঁছুলে সেখানে ভোলা-২ বোরহানউদ্দিন ও দৌলতখাঁনের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
হাকিমুদ্দিন লঞ্চঘাটে উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা কে ফুলেল শুভেচ্ছা জানান বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যডভোকেট কাজী আজম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, যুগ্ন আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ আলম,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,পৌর বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান লিটন, সহ সভাপতি বশির আহমেদ, সহ সভাপতি আলী আকবর পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন,পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার,সদস্য সচিব আতিফ আসলাম রুবেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি