• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বেকারত্ব দূরীকরণের আহ্বান

NEWS ROOM / ১৮৩ বার ভিউ
আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

 


ডাঃ মোঃ মহিউদ্দিন
———–
বেকারত্ব দূরীকরণের জন্য
বেকারদের প্রশিক্ষণ দিন,
বেকার যুবকরা ফেলনা নয়
তাদের কাজ অথবা চাকুরি দিন।

দেশে প্রায় ছয় কোটি
বেকার লোকের বাস,
এরা হন্য হয়ে কাজ বা চাকরি খুঁজছে
করছে হাঁসফাঁস।

দিগ্বিদিকে ছুটছে তারা
কেউবা হচ্ছে বিপথগামী,
সঠিক সময়ে শিক্ষা কিবা প্রশিক্ষণে
হতে পারে ভালো কর্মী।

কেউবা আবার মাদক সেবনে
ডুবছে অথৈ জলে,
বেকারত্বের সুযোগ পেয়ে
অপকর্মের গডফাদারেরা
নিচ্ছে তাদের দলে।

তাদের খুঁজে সঠিক সময়ে
সঠিক কর্মমুখী প্রশিক্ষণ দিলে,
তারা হবে দেশের সম্পদ
দেশে হবে উন্নয়ন
বাড়বে দেশের মান-সম্মান।

দেশে উচ্চ শিক্ষিত
লাখো বেকার যুবক ঘোরে,
দিশেহারা হয়ে চাকরি খুঁজে
ধরনা দিচ্ছে দ্বারে দ্বারে।

এদের দেখে সুশীল সমাজ
নিভৃতে কাঁদেন,
সরকারের কাছে শূন্য কোটার
চাকরি- বাকরির প্রত্যাশা করেন।

কিছু উচ্চপদস্থ অসাধু চাকরিজীবী
কাগজ -কলম দিয়ে খুঁচিয়ে
অগাধ টাকার পাহাড় গড়ে,
এসব সুশীল সমাজ সবই বোঝে
তারা লাজ-শরমে মরে মরে।

সরকারের প্রতি আহ্বান
এদের চিহ্নিত করুন।
দুর্নীতিগ্রস্ত আমলাদের প্রতিহত করুন
এদের চাকরীচ্যুত করে লাখো শিক্ষিত
বেকার ভালো মানুষদের চাকরি দিন।
দেশ উন্নয়নের স্বপ্ন দেখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি