• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বঙ্গবন্ধুর রাজনৈতিক অনুপ্রেরনা যোগিয়েছেন বঙ্গমাতা -ভোলায় তোফায়েল আহমেদ

NEWS ROOM / ১৭৮ বার ভিউ
আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক বানিজ্য মন্ত্রী ভোলাঃ-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী,বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব তার কোন তুলনা হয়না।
বঙ্গমাতা বঙ্গবন্ধুকে সহযোগীতা অনুপ্রেরনা না যোগাতেন তাহলে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীনতায় ভূমিকা রাখা সম্ভব হতোনা।
সোমবার দুপুরে ভোলা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তোফায়েল আহমেদ একথা বলেন ।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর রাজনৈতিক অনুপ্রেরনা যোগিয়েছেন বঙ্গমাতা।১৯৬৯ সালে যখন বঙ্গবন্ধু জেলে তখন বঙ্গমাতার সাথে পরামর্শ নিয়ে আমরা রাজজৈনিক কর্মসূচী পালন করে থাকি। বঙ্গমাতা আমাদের ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানের খরচ দিতেন।
৩ মাসের ছাত্রলীগের অফিস ভাড়া দিতে পারিনি। বঙ্গমাতা সেই ভাড়া পরিশধ করতে সহযোগিতা করেছেন বলে জানান।
এসময় তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু যখন জেল খানায় তখন বঙ্গমাতা তাকে খাতা দিয়ে আসতেন। আজ জেল খানায় বঙ্গবন্ধুকে দিয়ে আসা খাতায় বঙ্গবন্ধু বই লিখেছেন। সেই বই দুটি হলো অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারে রোজনামচা।
বঙ্গমাতার আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙ্গালী নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান। তিনি বলেন,১৯৬৬ সনে ৬ দফা আন্দোলনে জনসমর্থন আদায় ও জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট হাতে রাস্তায় নেমেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।

তার নিজের অলঙ্কার বিক্রি করে সংগঠনের প্রয়োজনীয় চাহিদা মিটিয়েছিলেন তিনি। তাঁর এ আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙ্গালী নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মঈনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্তচেয়ারম্যান মোঃ ইউনুছ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক আরজু সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মোনাজাত শেষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরন করা করেন তোফায়েল আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি