• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত ধরে আজ অবধি দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছিঃ তোফায়েল আহমেদ।

NEWS ROOM / ১৬১ বার ভিউ
আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩




স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান  জানিয়েছেন বর্ষিয়ান রাজনীতিবীদ, ভোলা-১ আসনের আওয়ামীলীগের নৌকা মনোনিত প্রার্থী তোফায়েল আহমেদ।

তোফায়েল আহমদ আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত ধরে আজ অবধি দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ভোলার মানুষের কল্যাণে কাজ করেছি। নদীর ভাঙ্গন রোধে, সড়ক নির্মাণসহ সকল ধরনের উন্নয়ন প্রকল্প অনুমোদনও কাজ করেছি। আগামীতে ইনশাআল্লাহ অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। বুধবার (২০ ডিসেম্বর) ভোলা সদর উপজেলার রাজাপুরে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা তোফায়েল আহমদ এমপি এ কথা বলেছেন।

বড় মেগা প্রকল্প, যেমন-পদ্মা সেতু, মেট্রোরেল প্রকল্পেরসহ অ নেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বে মর্যাদা লাভ করেছেন। তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ বিভিন্ন অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ইনশাআল্লাহ।

এ সভায় ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ সহ জেলা-উপজেলা-ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি