• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি:এমপি মুকুল

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখানে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বেড়িবাঁধ এলাকা ও বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
১৩ মে শনিবার ভোর ৬ টা থেকে রাত পর্যন্ত বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে এলাকার সাধারণ জনগনকে ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন আলী আজম মুকুল।
এসময় তিনি বলেন,ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা প্রশাসন সবসময়ই প্রস্তুত রয়েছে,আপনারা সবাই নিরাপদ স্থানে অবস্থান করুন”আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য চিকিৎসা সেবা,শুকনা খাবার,পানীয় সহ সকল কিছু প্রস্তুত রেখেছি,আপনাদের ভয় নেই সকল ধরনের সহযোগিতা আপনাদের করা হবে।তিনি বলেন,শুক্রবার আমার চলে যাওয়ার কথা থাকলে আপনাদের বিপদে ফেলে আমি চলে যাব তা কখনো হতে পারে না,আপনাদের কথা বিবেচনা আমি আমার যাওয়ার সময় পরিবর্তন করেছি কারন ছোট বেলা বাবাকে হারিয়েছি যুবক বয়সে মাকে হারাইছি,আপনারাই আমার মা-বাবা।
তিনি বলেন,নিজের জীবন বাজি রেখে আমার নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো জন্য করে যাচ্ছি নতুন কিছু নয়।
আপনাদের যেমন আমি সুখের সাথী তেমনি দুঃখের সাথী”ঢাকা শহরের আরাম আয়েস ত্যাগ করে আমার এলাকার মানুষের জন্য ঘূর্ণিঝড় মোখা’র কথা শুনে ওই চরাঞ্চলের সাধারণ ও তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে ৮ নং মহাবিপদ সংকেত এর মধ্যে ও দেশে অবস্থান করছি।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,টগবী ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার,হাসাননগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী,টগবী ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জ্বল হাওলাদার,সাংবাদিক এইচ.এম.মোঃ সাইফুল ইসলাম আকাশ,ফায়ার সার্ভিস টিম,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডার সহ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি