• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ।

দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন :এমপি শাওন

NEWS ROOM / ১৬০ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার লালমোহনে সামাজিক নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন এমপি শাওন।
তিনি বলেন, ‘আগামীতে যে নির্বাচন হবে এই বছরের শেষে বা ২০২৪ সালের জানুয়ারিতে, সেই নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সে আবেদনই আপনাদের কাছে জানাই।এ সময় জনগণের ওয়াদা চাইলে জনতা দুই হাত তুলে উচ্চকণ্ঠে সমর্থন ব্যক্ত করেন।
এসময় এমপি শাওন বলেন, সমাজের পিছিয়ে পড়া,মৌলিক অধিকার থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।
তাদের অধিকার প্রতিষ্ঠাসহ আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করেছে বর্তমান সরকার।দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নাই।
প্রধানমন্ত্রী যদি দেশকে উন্নত ও ডিজিটাল না করতেন, তাহলে আজো আমরা পিছিয়ে থাকতাম।
তিনি বলেন,সমাজের প্রত্যেকটি মানুষকে উন্নয়নের মূলধারায় আনতে কাজ করছে সরকার।
আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি,তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,আমি আমার এলাকার প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের কষ্ট লাঘবে কাজ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, গত ১৫ বছরে বর্তমান সরকার দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া দিয়েছে। প্রধানমন্ত্রী যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, তাঁর মধ্যে অন্যতম হলো একজনও পিছিয়ে থাকবেনা। প্রত্যেক মানুষকে উন্নয়নের আওতায় আনা হবে। সরকার সেইভাবেই কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার প্রমুখ।
এ সময় সামাজিক নিরাপত্তা বেষ্টনির সুবিধাভোগী মুক্তিযোদ্ধা সন্তান, মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত, প্রতিবন্ধী, মসজিদের ইমাম, বয়স্কভাতা প্রাপ্ত, বিধবা ভাতাপ্রাপ্ত, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারাসহ বিভিন্ন উপকারভোগীরা তাদের মতামত তুলে ধরেন।
সভা শুরুর আগে ২০০১ পরবর্তি সময়ে লালমোহন উপজেলায় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের অত্যাচার ও নির্যাতনের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলার প্রায় ২০ হাজার সুবিধাভোগী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি