• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ভোলার কৃতিসন্তান মেজবাহ উদ্দিন

NEWS ROOM / ১৩৬ বার ভিউ
আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিনিধি ভোলা প্রকাশ।।

ঢাকায় সরকারি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন। তিনি দুই হাজার ৫৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম পেয়েছেন এক হাজার ৬৫৮ ভোট।দুই হাজার ৩৮৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম খালিদ মাহমুদ (প্রথম), দুই হাজার ৩৪৯ ভোটে খোন্দকার মোস্তান হোসেন (দ্বিতীয়) এবং এক হাজার ৯১৩ ভোটে অধ্যাপক ড. ফেরদৌসি খান (তৃতীয়)।দুই মেয়াদে দায়িত্ব পালনকালে মেজবাহ উদ্দিন একক প্রচেষ্টায় পাল্টে দিয়েছেন অফিসার্স ক্লাবকে।

ক্লাবের অবকাঠামো উন্নয়নে পালন করেছেন অগ্রণী ভূমিকা। ক্লাবের চার কোটি টাকার দেনা পরিশোধ করে সাত কোটি টাকার বেশি নিজস্ব তহবিল গড়ে তুলেছেন। অন্যান্যদের মধ্যে দুই হাজার ২৯৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুস্তাকীম বিল্লাহ ফারুকী। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন তানিয়া খান (প্রথম), অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু (দ্বিতীয়) ও মো. আখতারুজ্জামান (তৃতীয়)। তানিয়া পেয়েছেন দুই হাজার ৪৬৫ ভোট, ডা. মনিলাল আইচ দুই হাজার ২৯৯ ভোট এবং আখতারুজ্জামান দুই হাজার ২৫৫ ভোট।নির্বাচিত সদস্যরা হলেন মো. জসিম উদ্দিন, জসিম উদ্দীন হায়দার, ডা. সৈয়দ ফিরোজ আলমগীর, মোহাম্মদ নাছির উদ্দিন, মো. আলমগীর হোসেন, ড. মো. জাকেরুল আবেদীন (আপেল), মো. দেলওয়ার হোসেন, ডা. রত্না পাল, আছমা সুলতানা (বন্যা), স্থপতি মীর মনজুরুর রহমান, আব্দুল মান্নান ইলিয়াস, এম এ মজিদ, এ. এস. এম মামুনুর রহমান খলিলী, ড. নশিদ রিজওয়ানা মনির।নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে ৬০ জন প্রার্থী লড়েছেন। তাদের মধ্যে ২২ জন নির্বাচিত হন। গঠনতন্ত্র অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের চেয়ারম্যান। তাই এ পদে নির্বাচন হয় না। বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

দ্বীপ জেলা ভোলার কৃতিসন্তান ভোলার গৌরব সাবেক সচিব অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক পদে ,মেজবাহ উদ্দিন টানা তৃতীয় মেয়াদে প্রায় ৯ শত ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছে।ভোলার কৃতিসন্তান তৃতীয়বারে জন্য ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মেজবাহ উদ্দিনকে ভোলা জেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল ভোলা প্রকাশ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানান ভোলা প্রকাশের সম্পাদক শ্রী বিজয় বাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি