• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

চরফ্যাশনে নিজস্ব অর্থায়নে গ্রামীণ উন্নয়নে এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া।

NEWS ROOM / ২৩৭ বার ভিউ
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫




মোঃ মামুন ভোলা চরফ্যাশন প্রতিনিধিঃ

ভোলা–৪ আসনে (চরফ্যাশন–মনপুরা) বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জনকল্যাণমূলক নানা উদ্যোগের মাধ্যমে এলাকায় নতুন প্রাণ সঞ্চার করেছেন। জনগণের আস্থা অর্জনে তিনি একদিকে যেমন গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ শুরু করেছেন, তেমনি গণসংযোগ ও বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরছেন প্রতিনিয়ত।

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভুলাকান্দি–শাহে আলম সরদার–উত্তরের খাল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি দীর্ঘদিন অবহেলিত ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়নে মোট ৫০ কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমি মাঠে নেমেছি। শুধু রাজনীতি নয় জনকল্যাণই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। গ্রামের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি