• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ।

চরফ্যাশন জিন্নাগড় ইউপি মেম্বার পদপ্রার্থী জামাল মোল্লার পথসভা।

NEWS ROOM / ১৬২ বার ভিউ
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার আগামী ২৯ ডিসেম্বর আসন্ন ইউপি নির্বাচনকে সমানে রেখে জিন্নাগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফুটবল মার্কার সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সাংবাদিক জামাল মোল্লার বিশাল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার জিন্নাগড় ৩ নং ওয়ার্ডে বিপুল সংখ্যক , বোরাক, অটোরিকশা নিয়ে কয়েক শতাধিক নেতাকর্মী- সমর্থক শোডাউনে অংশ নেন।

শোডাউনটি ৩ নং ওয়ার্ডের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জিন্নাগড় ইউনিয়নের নুরেয়া দাখিল মাদ্রাসার মাঠে এসে পথ সভায় রুপান্তরিত হয়।

এসময় জনতার উপস্থিতিতে পদপ্রার্থী সাংবাদিক জামাল মোল্লা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে ৩ নং ওয়ার্ডের ভোটারদের চাওয়া ও সম্মতিতে আমি মেম্বার পদ-প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। ভোটারা যদি আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি এই ৩ নং ওয়ার্ডের যে-সকল অসম্পূর্ণ কাজ রয়েছে তা আমি সম্পুর্ন করার চেষ্টা করবো। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ মুক্ত একটি ওয়ার্ড গরবো এবং গরীব দুখী মেহনতি মানুষের পাশে থেকে তাদেরকে সেবা করবো ইনশাআল্লাহ।

পথসভায় উপস্থিত ছিলেন, যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, আমার সংবাদ প্রতিনিধি নোমান চৌধুরী, মানবকণ্ঠ প্রতিনিধি হাওলাদার শাহাবুদ্দিন, খোলা কাগজ প্রতিনিধি রুবেল আশরাফুল, সংবাদ সারাবেলা প্রতিনিধি হাসান লিটন, নবচেতনা প্রতিনিধি ইসরাফিল নাইম সহ ওয়ার্ডের ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি