• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

খেলাফত যুব মজলিস এর উদ্যোগে ভোলায় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

NEWS ROOM / ৮৬ বার ভিউ
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা ।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর এর উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৪ রমাযান, ১৫ মার্চ শনিবার বিকাল তিনটায়, “জেলা পরিষদ হল রুম মিলনায়তনে” বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর এর উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মাওলানা সাখাওয়াতুল্লাহ আমীনের সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক মুফতি নাঈম হাসান এর সঞ্চালনায়

অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তর এর সভাপতি মাওলানা মাকসুদ সাহেব,সহ-সভাপতি মহিউদ্দিন জাবের, সাধারণ সম্পাদক মাওলানা বেলাল সাহেব, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন সাহেব, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম সাহেব, সমাজ কল্যান সম্পাদক মাওলানা আলি আকবর সাহেব, যুব মজলিস এর সহ-সভাপতি মুফতি তরিকুল ইসলাম সাহেব, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রিয়াজ মাহমুদ সাহেব, বাইতুল মাল সম্পাদক মাওলানা ইউনুস সাহেব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাহেব, অফিস সম্পাদক মাওলানা মাকসুদ সাহেব, ছাত্র মজলিসের বাইতুল মাল সম্পাদক জোবায়েরুল হক প্রমুখ।

সম্মানিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন : দারুল উলূম আজিজিয়া মাদ্রাসা আলি নগর এর সম্মানিত পরিচালক মাওলানা তৈয়বুর রহমান কাসেমী, বাসটার্মিনাল আশ্রাফুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা কামালুদ্দীন সাহেব, ইসলামি ছাত্র শিবির ভোলা জেলা উত্তর এর সভাপতি আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাকসুদ সাহেব বলেছেন, স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তায়ালা তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন। আগামীতেও যাঁরা তাদের পথে হাঁটবে তাদেরও এই করুণ পরিণতি ভোগ করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা সাখাওয়াত আমিন, দ্বীন ইসলামকে সর্বত্র কায়েম এর উপর গুরুত্বারোপ করে বলেন : স্বাধীনতার ৫৫ বছর পরেও আজ আমরা স্বাধীন নয়। আজও আমার বোন আছিয়াকে ধর্ষিতা হতে হয়। যা মুসলমান হিসেবে আমাদের দেশের জন্য লজ্জা জনক।

তাই দেশে ইসলামি খেলাফত কায়েম এর বিকল্প নেই। তবে ইসলাম কায়েম এর পদক্ষেপ হিসেবে সর্বপ্রথম আমাদেরকে ব্যক্তিগত জীবনে ও পারিবারিক জীবনে ইসলামি অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে।

সদ্য মৃত যুব মজলিশ এর সাংগঠনিক সম্পাদক হাফেজ বেলাল রাহ. এর স্মৃতি চারণ করে তার জন্য দুআ করেন ও তাঁর এতিম শিশুদের দেখবাল এর দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়ে বক্তব্য শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি