• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা অবেশেষে জেলা প্রশাসক কার্যালয় সড়ক সংস্কার শুরু। ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের জীর্ন সড়কের সংস্কার শুরু হয়েছে| বিশ্ব মা দিবস উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ সকল মাকে বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে এমপি হাফিজ ইব্রাহিমের আহ্বান বোরহানউদ্দিনে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বদলে গেলো ভোলায় ভবঘুরে থাকা রহিজলের চেহারা বোরহানউদ্দিনে মাদক সেবনের দায়ে আটক-১, ১৫ দিনের কারাদণ্ড সনাতন ধর্মাবলম্বী দের তীর্থস্থান মায়াপুরে ‘শঠারি’ প্রথা: ভক্তদের মস্তকে আশীর্বাদের প্রতীক

কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

NEWS ROOM / ১ বার ভিউ
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

ইউসুফ হোসেন অনিক,স্পেশাল করেসপন্ডেন্ট:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোঃ ইসমাইল (২৯) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎রবিবার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় মোঃ ইসমাইলকে হাতেনাতে আটক করা হয়। তিনি উপজেলার পক্ষিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের শাহে আলমের ছেলে।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃত মোঃ ইসমাইল অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

‎অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। এসময় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

‎সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস বলেন, “কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি