• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের clean the beach ক্যাম্পেইনের আয়োজন ।

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের clean the beach ক্যাম্পেইনের আয়োজন ।।

কুয়াকাটা প্রতিনিধি:

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন এর যৌথ উদ্যোগে সাগর কন্যা কুয়াকাটাতে ”পরিচ্ছন্ন সৈকত, পরিচ্ছন্ন পরিবেশ” স্লোগানকে সামনে রেখে clean the beach নামে একটি ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

উক্ত ক্যাম্পেইন পর্যটন ইয়ুথ ইন্স প্রাঙ্গণ থেকে র‌্যালির মাধ্যমে শুরু হয়ে কুয়াকাটা জিরো পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্কের কাছে শেষ হয়। এরপরে সংক্ষিপ্ত আলোচনা শেষে কুয়াকাটা সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখতে কোডেকের পক্ষ থেকে ৩০ টি ডস্টিবিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ।

এবং আরো উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার এবং ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের কর্মকর্তা সদস্যবৃন্দ।

এসময় কোডেকের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুর রেজা, উপ—সহকরী পরিচালক, মোঃ মুজতাহিদুর রহমান, সিনিয়র যোনাল ব্যবস্থাপক, মোঃ আবু বকর ছিদ্দিক,ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর,কোডেক—আরএমটিপি প্রকল্প ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও কুয়াকাটার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি