• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

NEWS ROOM / ১৫৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি বুধবার উদ্বোধনী অনুষ্ঠান এবং ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান।
প্রথমে কোরআন তেলাওয়াত,জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়ে বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির সেলিম।
কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ ছালেম,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া,ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতব্বর,সাংগঠনিক সম্পাদক সোলাইমান মিয়া,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম মিয়া,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তৈয়বুর রহমান মাতব্বর,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মামুন বেপারী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ,এ বিদ্যালয়ে থেকে প্রতিবছর শতশত শিক্ষার্থী এসএসসি পরীক্ষার মাধ্যমে উপজেলা ও জেলায় সর্বোচ্চ স্থান লাভ করে,স্কুলটি শুধু পড়ালেখায় নয় সাহিত্য,সংস্কৃতি ও ক্রিয়াঙ্গনে উপজেলার মধ্যে তারা সবার চাইতে এগিয়ে।
বক্তারা স্কুলের শিক্ষকদেরকে ধন্যবাদ দিয়ে বলেন,এমন অনুষ্ঠান স্কুলে আজ নয় প্রতিবছরই হয়,আশা করি এ গৌরব ও ইতিহাস বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম এই স্কুলের ঐতিহ্য হয়ে থাকবে।
এ সময় তারা এসএসসি পরীক্ষাথীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এসএসসি পরীক্ষায় সফলতা অর্জন সহ সর্বোচ্চ ফলাফল অধিকার করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখার আহ্বান জানান।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি