• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
‎বোরহানউদ্দিনে ৬ কেন্দ্রে ২,৩২৮ পরীক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ৫২ মেহেন্দিগঞ্জ থানায় নতুন (ওসি)হিসেবে যোগদান করবেন, মুলাদী থানার ভারপ্রাপ্ত (ওসি) সাবেক মেহেন্দিগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মমিনুল ইসলাম। বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার

আমি নির্বাচিত হলে অবহেলিত মেহেন্দিগঞ্জ আর থাকবে না-রাজিব আহসান।

NEWS ROOM / ৭১ বার ভিউ
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

সঞ্জয় গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী রাজিব আহসান এর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান তার বক্তব্যে বলেন, আমি এমপি হলে মেহেন্দিগঞ্জ আর অবহেলিত থাকবে না, যারা স্বপ্ন দেখাতে পারবে জনগণ তাদের সাথে থাকবে। আমরা সকল মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করব।আমরা বিগত দিনে দেখেছি পুলিশ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করে। আমি মেহেন্দিগঞ্জের এমপি হলে নিরাপরাধ কাউকে কোন বাড়িতে গিয়ে পুলিশ হয়রানি করতে পারবে না। রাস্তাঘাট নির্মাণ করব, নদী ভাঙ্গন রোধে কাজ করব, স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নতি করব। আমি আপনাদের কাছে রাজনীতি করতে আসিনি, আমি ব্যবসা করতে আসিনি, আমি আপনাদের সেবা করতে এসেছি। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান রাজীব আহসান।রবিবার বিকাল ৩টা সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উপজেলা বিএনপি সদস্য সচিব শিহাব আহম্মেদ সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদ হারুন, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দীনু মিয়া, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য কবির উদ্দিন আফসারী, ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জাকির, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম শান্ত, সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্দুল মালেক, ভাসানচর ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন আকন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, যুবদলের সদস্য মিজানুর মিজানুর রহমান সুমন, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রাইসুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলী আওলাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল আহসান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পিকে মেহেদী হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজীব বিশ্বাস, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহবায়ক চৌধুরী শরিফা নাসরিন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, বরিশাল উত্তর জেলা তাঁতি দলের আহবায়ক জুবায়ের ইউনুস, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজী, সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি