• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারি খাস জমি ও খাল দখল করে পাকা ভবন নির্মাণ, সাংবাদিকদের কাজে বাধা “আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ নারী”: একটি স্লোগানের ভেতরে মানবিক সমাজের আহ্বান বোরহানউদ্দিনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবিরের আনুষ্ঠানিক প্রচারণা শুরু সাংবাদিক কবির হোসেন এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ। কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা অবেশেষে জেলা প্রশাসক কার্যালয় সড়ক সংস্কার শুরু। ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের জীর্ন সড়কের সংস্কার শুরু হয়েছে| বিশ্ব মা দিবস উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ সকল মাকে বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে এমপি হাফিজ ইব্রাহিমের আহ্বান বোরহানউদ্দিনে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

আপসহীন রাজনীতির প্রতীক ছিলেন খালেদা জিয়া,মমতাময়ী মায়ের আদর্শ আমরা বাস্তবায়ন করব:মাফরুজা সুলতানা

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা ২ আসনের সাবেক সংসদ আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিনী
ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা বলেছেন,বেগম খালেদা জিয়া ছিলেন একাধারে আপসহীন, মানবিক এবং বাংলাদেশপন্থী রাজনীতির ধারক। তার রেখে যাওয়া সেই আদর্শিক রাজনীতি বজায় রাখার শপথ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,মমতাময়ী মায়ের আদর্শ আমরা বাস্তবায়ন করবো।
দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন। আজ বেগম খালেদা জিয়ার অভাব শূন্যতা দেশের মানুষ অনুভব করছে।
আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, এটা মেনে নিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তবে তার আপসহীনতার রাজনীতির অংশীদার হতে পেরে আমরা আজ গর্বিত।’
দেশ গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান আপসহীন নীতি যা এদেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে।
আজ সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাফিল শেষে এসব কথা বলেন তিনি।
মাফরুজা সুলতানা আরো বলেন, এই সময়ে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
সংকটের সময় দেশনেত্রী দূরে থাকলেও আমরা ভাবতাম তিনি আমাদের পাশেই আছেন। কিন্তু আজ তিনি নেই এই সত্যটি অত্যন্ত কষ্টের।’

তিনি দাবি করেন, যারা বেগম খালেদা জিয়ার ওপর বছরের পর বছর নির্যাতন চালিয়েছে, তাকে কারারুদ্ধ রেখেছে এবং সুচিকিৎসা হতে দেয়নি, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি আরো বলেন,দল মত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ,দেশের ন্যায্য ও সাম্যতার ভিত্তিতে বিচার হবে,অন্যায় যেই করবে তাদের বিষয়ে আমাদের দল ছাড় দিবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি