• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিচার বিভাগে দুর্নীতি-অনিয়মে জিরো টলারেন্স, ভোলাকে রোল মডেল গড়ার প্রত্যয় ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় বোরহানউদ্দিনে প্রশাসন-জনতার সম্মিলিত উদ্যোগ, পরিচ্ছন্নতায় নামলেন ছাত্র-শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের উপজেলা সম্মেলন, ১৯১ সদস্যের কমিটি গঠন সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। এমপিকে গালমন্দে ১ হাজার টাকার প্রস্তাব, ভিডিও ধারণের পর মারধরের শিকার মজিদ; নেপথ্যে ফয়সাল! নুরাবাদে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর। বিয়েতে রাজকীয় চমক! হেলিকপ্টারে নব”বধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্র’বাসী একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা।

ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় বোরহানউদ্দিনে প্রশাসন-জনতার সম্মিলিত উদ্যোগ, পরিচ্ছন্নতায় নামলেন ছাত্র-শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা

NEWS ROOM / ২৫ বার ভিউ
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬




রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন প্রতিনিধি।

ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নিয়ে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলার কুঞ্জেরহাট ডিটিএম স্কুল মাঠ এবং বিদ্যালয়ের পাশের একটি খালে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে খালের ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করা হয়। পাশাপাশি বিদ্যালয় মাঠ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করার কার্যক্রম চালানো হয়।

এ আয়োজনে ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম এবং ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. মো. শামীম রহমানের সম্পৃক্ততা ও সহযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাব আলী, কাজী ইকবাল, উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

অভিযানে ছাত্রদল, বিডি ক্লিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপি, রোভার স্কাউট, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। তাঁরা সম্মিলিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে কাজ করেন।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, খাল-বিল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সাময়িক অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণ। প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।

এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ততা ও সহযোগিতার জন্য ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম এবং জেলা প্রশাসক ডা. মো. শামীম রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী ছাত্রদল, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট, সিপিপি, রোভার স্কাউট, জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সচেতন মহলের প্রত্যাশা, এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত অব্যাহত থাকলে বোরহানউদ্দিনকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ডেঙ্গুর ঝুঁকিমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি