• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার।

NEWS ROOM / ১৮ বার ভিউ
আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬



বোরহানউদ্দিন প্রতিনিধি।

ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ রাসেল আহাম্মদ ওরফে রাজকে (৩৫) ঢাকার ইব্রাহিমপুরের চিকা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে ঢাকার কাফরুল থানায় দায়ের করা জিআর-৭৩/১৮ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ১(খ) ধারায় রাসেল আহাম্মদের যাবজ্জীবন সাজা হয়। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘ প্রায় ছয় বছর আত্মগোপনে ছিলেন।

পুলিশ সুপার, ভোলার নির্দেশনায় বোরহানউদ্দিন থানার এএসআই মোঃ নাজির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৪ অক্টোবর ঢাকার ইব্রাহিমপুর চিকা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অভিযানে এসআরপি-৩, শাহজাহানপুর, ঢাকা-এর সদস্যরাও সহায়তা করেন।

গ্রেফতার রাসেল আহাম্মদ ওরফে রাজ বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা এলাকার মোঃ আব্দুল মালেক আহাম্মদের ছেলে। পরে তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি