ভোলা প্রতিনিধি।।
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএনসি জেলা কার্যালয়ের পক্ষ থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।