• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এ ধরা পড়ল R15-M,বরিশাল থেকে গ্রেপ্তার ২

NEWS ROOM / ৭৭ বার ভিউ
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬



ভোলায় সাড়ে চার লাখ টাকার মোটরসাইকেল চুরি |রাতেই শুরু হয় GPS ট্র্যাকিং |পরদিন লাহারহাটে পুলিশের জালে দুই যুবক

ভোলা প্রকাশ নিউজ ডেক্স :
চুরি করে মোটরসাইকেল নিয়ে যতই দূরে পালানো হোক, প্রযুক্তির চোখ ফাঁকি দেওয়া গেল না। ভোলার বোরহানউদ্দিন থেকে চুরি হওয়া প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের R15-M মোটরসাইকেল GPS ট্র্যাকিংয়ের মাধ্যমে অনুসরণ করে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার ৩ নম্বর দেউলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কবির বিশ্বাসের সিএইচপি পরিত্যক্ত ইটভাটার সামনের সড়ক থেকে সিয়াম হোসেন রনির মোটরসাইকেলটি চুরি হয়।

মোটরসাইকেলটি চুরি যাওয়ার পরপরই ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে বোরহানউদ্দিন থানা পুলিশ। একই সঙ্গে মোটরসাইকেলে আগে থেকেই সংযুক্ত GPS ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এর অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়।

GPS-এর সংকেত, পুলিশের অভিযান

GPS-এর মাধ্যমে মোটরসাইকেলটির গতিবিধি অনুসরণ করে পুলিশ জানতে পারে, সেটি বরিশালের দিকে রয়েছে। এরপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা পুলিশের সহযোগিতায় শুরু হয় অভিযান।

অবশেষে ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৬টার দিকে বরিশালের লাহারহাট স্পিডবোট ঘাট এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ শাকিল হোসেন (২২) ও নিহাদ (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল হোসেন বোরহানউদ্দিন উপজেলার চরটিটিয়া এলাকার মো. আলমগীরের ছেলে এবং নিহাদ একই এলাকার মো. হাসানের ছেলে। পরে মোটরসাইকেলের মালিক সেটি শনাক্ত করলে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

মামলা, তদন্তে আরও কারা?

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক সিয়াম হোসেন রনি বাদী হয়ে ৬ সেপ্টেম্বর বোরহানউদ্দিন থানায় মামলা করেছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রযুক্তির সহায়তায় দ্রুত উদ্ধার হওয়া এই ঘটনায় আবারও সামনে এসেছে—চুরি করে পালানোর পথ যতই দীর্ঘ হোক, GPS-এর চোখ এড়ানো কঠিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি