• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন। ভোলা যুগীরঘোল পানিরকল এলাকায় তীব্র যানজট,অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীও আটকা। মায়ের জন্য এস্রাজের সুরে আবেগঘন এক বিকেল,মুগ্ধ করলেন শিল্পী আসিফ আলতাফ ভোলায় সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী,সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নি.হত। কোস্টগার্ডের অভিযানে ভোলা”র মনপুরার কু.খ্যাত ডাকাত সর্দার স্বপন আটক সরকারি খাল দখলে মনপুরায় বাড়ছে জলাবদ্ধতা,পুনঃখননেই দেখছেন সমাধান

ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

NEWS ROOM / ৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশ ডেস্ক:

ভোলা–চরফ্যাশন মহাসড়কে বিআরটিএর বিধি অনুযায়ী যানবাহন চলাচল নিশ্চিত এবং অনুমোদনহীন থ্রি-হুইলারের অবাধ চলাচল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, সড়কে আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা। তিনি জানান, ভেদুরিয়া ফেরিঘাট থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত জাতীয় মহাসড়ক এবং পরাণগঞ্জ থেকে চরফ্যাশনের দক্ষিণ আইচা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে বিআরটিএর বিধি অনুযায়ী সিএনজি অটোরিকশাসহ যাত্রীবাহী থ্রি-হুইলার চলাচলের অনুমতি নেই। তবুও এসব যানবাহন নিয়মিত চলাচল করছে এবং অনেক ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছে।

নেতৃবৃন্দের অভিযোগ, অতিরিক্ত যাত্রী ও বেপরোয়া গতিতে চলাচলের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও আইন প্রয়োগের অভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে প্রাণহানি ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান, সহ-সভাপতি হাসান মাকসুর রহমান, হুমায়ুন কবির সেলিম, মুনতাসীর আলম রবীন চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সমিতির নেতারা আরও বলেন, বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ড ভ্যান নির্ধারিত নীতিমালা অনুসরণ করে পরিচালিত হলেও অধিকাংশ থ্রি-হুইলারের কার্যক্রমে কার্যকর নিয়ন্ত্রণ নেই। তাই জননিরাপত্তার স্বার্থে মহাসড়কে চলাচলকারী সব যানবাহনকে বিআরটিএর বিধিমালার আওতায় এনে আইন সমভাবে প্রয়োগের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট প্রশাসন, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়, নিরাপদ ও শৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আইনের যথাযথ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি