• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ জুতার মালা পরিয়ে হেনস্তা,ভিডিও ভাইরাল:পুলিশের হাতে আটক ৪

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান

NEWS ROOM / ২৯ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিউজ রুম / ভোলা প্রকাশঃ বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন ভোলার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আজাদ জাহান। তার এই পদোন্নতির খবরে ভোলার স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন মহলে আনন্দের জোয়ার বইছে।

​পদোন্নতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আজাদ জাহান মহান আল্লাহ তাআলার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মহান আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে এবং সবার দোয়ায় সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছি। দেশ ও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যেন দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

​ভোলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে আজাদ জাহান তার সৃজনশীল উন্নয়নমূলক উদ্যোগ, জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম এবং সেবামুখী মানসিকতার মাধ্যমে স্থানীয় জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার সময়ে জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি সাধিত হয়েছিল।

​তাঁর এই পদোন্নতিতে ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে প্রশংসাসূচক নানা মন্তব্য করছেন জেলাবাসী। স্থানীয়রা প্রত্যাশা ব্যক্ত করেছেন, নতুন এই গুরুত্বপূর্ণ পদেও তিনি তার দক্ষতা, সততা ও মেধার স্বাক্ষর রেখে দেশসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি