• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: ১০ জুলাই ২৮তম মৃত্যুবার্ষিকী আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমারের অবসর ব্রাজিলের ফুটবলে এক যুগের অ.ব.সান। ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নি.হত বোরহানউদ্দিনে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল হাসপাতালে সাংবাদিক হাসনাইন সুস্থতার জন্য সবার আর্শীবাদ ও দোয়া কামনা। মিয়ানমারে পাচারকালে মনপুরায় বিপুল পরিমাণ সার ও সিমেন্ট জব্দ ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছেন। ভোলা সদর উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন সজল কুমার দাস। রোগীদের আস্থার প্রতীক মনপুরার কৃতি সন্তান ডা. জাবেদ: মানবিক সেবায় প্রশংসিত। লালমোহনে কৃষ্ণ কালী মন্দিরে দিনে দুপুরে দু-র্ধ-র্ষ চুরি

মিয়ানমারে পাচারকালে মনপুরায় বিপুল পরিমাণ সার ও সিমেন্ট জব্দ

NEWS ROOM / ৮ বার ভিউ
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ
ভোলার মনপুরা উপজেলায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার ও সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মনপুরা আউটপোস্ট ও পুলিশের যৌথ অভিযান।
শুক্রবার (৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং বোট থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ৪ বস্তা ডিএপি সার, প্রায় ৪০০ লিটার ডিজেল এবং পাচারকাজে ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়। এ সময় মো. জুয়েল (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হলেও ট্রলারের মালিকসহ কয়েকজন পালিয়ে যায়।

আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি