• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা

NEWS ROOM / ১২৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬




নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ

ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট এলাকায় মাদকাসক্তি, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এ কর্মশালায় ধর্মীয় নেতা, আদিবাসী প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় অংশীজনেরা অংশগ্রহণ করেন। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এবং সংশ্লিষ্ট ওয়াচ কমিটির যৌথ উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জিজেইউএসের উপপরিচালক অ্যাডভোকেট গোপাল চন্দ্র শীল এবং সঞ্চালনা করেন সংস্থাটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুল হাসান, ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. নজরুল ইসলাম, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ইব্রাহিম খলিল, ধর্মীয় নেতা আবদুর রহমান, ভেদুরিয়া ওয়াচ কমিটির সভাপতি মো. শাহে আলম, ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাদিস, নিউজ২৪-এর ভোলা প্রতিনিধি মো. মনজুর আলম এবং এমটিভি অনলাইন ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি মো. আরিফুল ইসলাম রিয়াজসহ স্থানীয় অংশীজনেরা।
বক্তারা বলেন, মাদকাসক্তি, নেশা, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।কর্মশালায় অংশগ্রহণকারী ধর্মীয় নেতা, আদিবাসী প্রতিনিধি ও সাংবাদিকেরা নিজ নিজ মতামত তুলে ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর বলেন, “সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সকলকে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
তিনি আরও আশা প্রকাশ করেন,এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি