• বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সহনশীল রাজনীতির বার্তা দিচ্ছেন এমপি হাফিজ ইব্রাহিম বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারের ভোলা জেলায় আগমন জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। ভোলা-ঢাকা নৌরুটে লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ নিরপরাধ জেলেদের আটক অভিযোগে প্রশ্নের মুখে মির্জাকালু নৌ ফাঁড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ড। বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সরকারি খাস জমি ও খাল দখল করে পাকা ভবন নির্মাণ, সাংবাদিকদের কাজে বাধা “আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ নারী”: একটি স্লোগানের ভেতরে মানবিক সমাজের আহ্বান বোরহানউদ্দিনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবিরের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

সহনশীল রাজনীতির বার্তা দিচ্ছেন এমপি হাফিজ ইব্রাহিম

NEWS ROOM / ১১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
‎সংসদীয় আসন ভোলা-২ দৌলতখান ও বোরহানউদ্দিন এই দুই উপজেলায় রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিমের ভূমিকা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি, প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।

‎স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বোরহানউদ্দিনে আওয়ামী লীগের উপজেলা পর্যায় থেকে তৃণমূলের কোনো নেতাকর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হননি। মামলা, হামলা কিংবা হয়রানির অভিযোগ ছাড়াই তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। রাজনৈতিক অঙ্গনে এটিকে ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।

‎বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খাঁন বলেন, “হাফিজ ইব্রাহিম সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। বিভিন্ন সভা-সমাবেশে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন—‘রাজনীতি হবে জনগণের কল্যাণে, প্রতিশোধের জন্য নয়।’ তার এই বার্তা নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলেছে।”

‎তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে হাফিজ ইব্রাহিমের বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমনকি তাকে বাসায় অবরুদ্ধ রাখার ঘটনাও ঘটেছে। কিন্তু ৫ আগস্টের পর আওয়ামীলীগের সাবেক এমপি আলী আজম মুকুলের বাড়িতে কোনো ধরনের হামলা বা ভাঙচুর হয়নি। এটিই প্রমাণ করে, হাফিজ ইব্রাহিম প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না।”

‎উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শহীদুল আলম নাসিম বলেন, “আমরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সামাজিক বিচার-সালিশ করার চেষ্টা করি। আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিভিন্ন বিরোধ নিয়ে আমাদের কাছে আসেন। আমরা কখনো প্রতিহিংসামূলক আচরণ করি না। যে সঠিক, তাকেই ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি।”

‎তিনি আরও বলেন, “দীর্ঘদিন রাজনৈতিক বিভাজনের কারণে সামাজিক বিচার ব্যবস্থায় প্রভাব পড়েছিল। এখন আমরা চেষ্টা করছি দল-মত নির্বিশেষে সবার জন্য ন্যায়ভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে। আমরা যদি অন্যায়ের মাধ্যমে রাজনীতি করি, তাহলে আমাদের সঙ্গে অতীতের অপসংস্কৃতির পার্থক্য কোথায় থাকবে?”

‎স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে সংঘাত, মামলা ও প্রতিহিংসার সংস্কৃতি সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি করেছিল। তবে বর্তমানে বোরহানউদ্দিনে তুলনামূলক শান্ত রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, যা সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরিয়েছে।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিন্নমতের প্রতি সহনশীলতা ও রাজনৈতিক সহাবস্থান গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। তারা মনে করছেন, স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার এই উদ্যোগ ভবিষ্যতে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গঠনে ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি