• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

NEWS ROOM / ৯৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ২নং ওয়ার্ডে সানজিদা (১২) নামে এক মাদ্রাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

‎নিহত সানজিদা পৌরসভার ২নং ওয়ার্ডের ফরাজী বাড়ির অটোরিকশা চালক আলাউদ্দিনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সানজিদার বাবা আলাউদ্দিন জীবিকার তাগিদে টাইলসের সহকারী কাজে বাইরে ছিলেন। তার মা কৃষিকাজের জন্য বাড়ির বাইরে যান। এ সময় বাড়িতে সানজিদা ও তার ছোট ভাই অবস্থান করছিল। পরে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে সানজিদাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

‎প্রতিবেশীদের ধারণা, খেলার ছলে অথবা অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

‎ঘটনার খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

‎এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা—বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

‎তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

‎এদিকে সানজিদার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা শিশুদের প্রতি পরিবারের আরও বেশি নজরদারি ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি