• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে এমপি হাফিজ ইব্রাহিমের আহ্বান

NEWS ROOM / ১১৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট: ভোলা-২ আসনের সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, সম্মান ও সম্পত্তির অধিকার রক্ষায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎শুক্রবার (৮ মে) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের কোথাও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, হয়রানি, সম্পত্তি দখল কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

‎এমপি হাফিজ ইব্রাহিম বলেন, তার নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে তাকে শতভাগ সমর্থন দিয়েছেন। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সতর্কতা বৃদ্ধি করতে হবে এবং হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে নিয়মিত টহল ও নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

‎তিনি আরও বলেন, কোনো ধরনের অভিযোগ পাওয়া মাত্র দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন।

‎এমপি হাফিজ ইব্রাহিম বলেন, “অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া যাবে না। দলীয় পরিচয় কোনো অপরাধের ঢাল হতে পারে না।” তিনি জোর দিয়ে বলেন, হিন্দু সম্প্রদায় দেশের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ব্যাহত হবে।

‎বক্তব্যের শেষাংশে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “হিন্দু ভাই-বোনদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ান। তাদের আস্থা অর্জন করুন। দেশের সকল নাগরিক যেন নির্ভয়ে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”

‎“সবার আগে বাংলাদেশ”, “বাংলাদেশ জিন্দাবাদ” এবং “সকল ধর্মের সম্প্রীতির বাংলাদেশ” স্লোগানের মাধ্যমে সম্প্রীতি, সহাবস্থান ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি