• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বোরহানউদ্দিনে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬




ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎আজ বৃহস্পতিবার (০৭ মে) দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে দেউলা ইউনিয়নের চরটিটিয়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
‎
‎অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় মোঃ ওমর আলী (২২) ও মোঃ সবুজ (২৮) নামের দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। আটক ওমর আলীর পিতার নাম আবু কাশেম এবং সবুজের পিতার নাম রফিক মিস্ত্রি। তারা উভয়েই বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরটিটিয়া এলাকার বাসিন্দা।
‎
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক ওমর আলী গাঁজা সেবন এবং সবুজ ইয়াবা সেবনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের সাজা প্রদান করা হয়। এর মধ্যে ওমর আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সবুজকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও উভয়কে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়।
‎
‎নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস জানান, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি