নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ
প্রিয় ভাই ও বোনেরা
আস্সালামু আলাইকুম,
২০০৮ সালে ভোলার উন্নয়নের রূপকার আমার পিতা মরহুম নাজিউর রহমান মঞ্জুর ন্তেকালের পর থেকেই আমান রাজনীতির পথচলা। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমার মরহুম পিতার প্রতি আপনাদের ভালোবাসা এবং আমর প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আস্থা, বিএনপি এবং বিজেপি’র অসংখ্য নেতা কর্মীর অক্লান্ত পরিশ্রম আর আপনাদে বিশ্বাসেই আল্লাহ্’র অশেষ ইচ্ছায় আমি সংসদে যাওয়া সুযোগ পাই।
গত ১৭ বছর জাতীয় রাজনীতিতে কতটুকু ভূমিকা রেখেছি সংসদে, টেলিভিশনে, রাজ নানুষের পক্ষে কতটুকু দাঁড়াতে পেরেছি সেই বিচারের ভার আপনাদের হাতেই ছেড়ে দিলাম। পারিবারিক সূত্রে এবং রাজনৈতিক ভাবে কোনো পাশর সুযোগ-সুবিধা না নিয়ে জেল-জুলুম সহ্য করেছি। সততার সাথে, জনগণের সাথে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ…
আল মডেল সনানো আজ বাবার মতো আমিও স্বপ্ন দেখি ভোলার সার্বিক উন্নয়ন এবং ভোলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করার। ভোলার মাদক সমস্যা, টেন্ডারবাজি, চাঁদাবাজি চিরতরে নির্মূল করা, ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, হাসপাতাল, মানসম্মত স্কুল, বেসরকারি বিশ্ববিদ্যালয়, নদী ভাঙ্গন রোধ ও কল-কারখানা প্রি বা সহ অনেক কিছু করণীয় আছে ভোলাবাসীর জন্য। ভোলার গ্যাসের পরিপূর্ণতা এবং গ্যাসকে ব্যবহার করে ভোলা সহ সকল কিছুই সম্ভব যদি, ভোলার নেতৃত্ব হয় সৎ, যোগ্য ও বলিত সংসদে এবং সরকারের ভিতরে জোরালো ভূমিকা রেখেই ভোলার গুরুত্ব সারা বাংলাদেশে তুলে ধরতে হবে। সমাজে বিত্তশালীদের ভোলায় বিভিন্ন বিনিয়োগসহ কল-কারখানা স্থাপনে উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই ভোলা হবে স্বপ্নের ভোলা, সফল ভোলা ইনশাআল্লাহ…
আমি বিশাস করি ভোলার লক্ষ লক্ষ বিবেকবান তরুণ ভোটাররা উপলব্ধি করে যে ভোট হলো তাদের কণ্ঠস্বর, ভোট হলো তাদের শক্তি, ভোট হলো তাদের ভবিষ্যৎ।
তারুণ্যের আর বিবেকবানের প্রতিটি ভোট না দলের, না মার্কার, “ভোট হোক সততার আর যোগ্যতার। আমাদের প্রশ্ন রাখতে হবে, কোন নেতৃত্বের হাতে আগামীর ভোলা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত। কোন নেতৃত্বের হাতে আপনি ও আপনার পরিবার সুরক্ষিত। আপনাদের দোয়া, আর আস্থা থাকলে আমরা সবাই মিলে ভোলাকে স্বপ্নের বাসস্থান করতে পারবো ইনশাআল্লাহ…
ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ
গরুর গাড়ি মার্কায় ভোট দিন