• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ২২৮ বার ভিউ
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
১৪ জানুয়ারি সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমানের সভাপতিত্বে ‘জেলা আইন-শৃঙ্খলা কমিটির’ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়।

এসময় ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) তার বক্তব্যে বলেন যে, “আজকের ডিজিটাল যুগে ইন্টারনেটের ভুল ব্যবহার এবং গুজব আমাদের সমাজের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি অসাধু চক্র প্রযুক্তি ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।” পুলিশ সুপার মহোদয় সকলে এই বিষয়ে সতর্ক ও সচেতন হওয়ার অনুরোধ করেন।

সভায় ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম,জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,নৌবাহিনীর কনটিজেন কমান্ডার,জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি