• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

কক্সবাজারে ক্ষুদ্র মৎস্যজীবি নারীদের সামাজিক নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি

NEWS ROOM / ৭৫ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

 

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ক্ষুদ্র মৎস্যজীবি নারীরে মৎস্য, কৃষি, প্রানি সম্প ও কুটির শিল্প সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে সরকারী কর্মকর্তারা। সোমবার (২৪ নভেম্বর) কক্সবাজার সদর উপজেলা কনফারেন্স রুমে কোস্ট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ফিশারিজ জেন্ডার মেইন স্ট্রমিং প্রকল্পের মাল্টিস্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎসজীবি নারী সদস্য রোকসানা আক্তার রুপা প্রকৃত জেলেদের কার্ড প্রদান এবং মাছ ধরা বন্ধকালীন সময়ে সঠিক সময়ে জেলেদের মধ্যে চাল বিতরনের কথা বলেন।

প্রকল্পের নেটওয়ার্কিং গ্রুপের সভাপতি কুতুবদিয়া পাড়ার ফাতেমা বলেন, মাছ ধরা বন্ধের সময় তাদের বিকল্প আয়ের উৎস্য সৃষ্টি করতে হবে। সভায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাসেল আহম্মেদ বলেন, যারা প্রকৃত জেলে এখনও কার্ড পায় নাই তারেকে মৎস্য অফিসে ফরম পূরণ করে জমা দিতে বলেন, মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের বিকল্প কর্ম সংস্থানের জন্য ব্রয়লার মুরগী পালন ও গরু মোটাতাজাকরন কর্মসূচির কথা বলেন প্রাণিসম্পদ প্রতিনিধি ডা. মো: সাখওয়াত হোসেন। নারীরে পুষ্টি ভাতা, লিগ্যাল সাপোর্ট, বটিক বাটিক, মোবাইল সার্ভিসিং, এমব্রয়ডারি, সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন বিতরণ এবং দুস্থ: গর্ভবতী মায়েদের ভাতা প্রদানে সরকারী সেবা সমুহের কথা বলেন জেলা মহিলা বিষয়ক প্রতিনিধি মো: রমজান আলী। উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাসেল খান বলেন, যে সকল জেলে পরিবার চাষাবাদ করেন তারে উপকরণ প্রদান, প্রশিক্ষণ ও হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে।

মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার জেলে পরিবারের নারীগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিবর্গ, জেলা মৎস্য প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রানি সম্প প্রতিনিধি, জেলা মহিলা বিষয়ক প্রতিনিধি, প্রকল্পের প্রোগ্রাম অফিসার বাবুল হোসেন, ফাইনান্স এন্ড এডমিন মো: ইব্রাহিম এবং জলবায়ু অভিযোজন প্রযুক্তি সম্প্রসারন ব্যবস্থাপক কংকেশর চন্দ্র রায় সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি