• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার।

লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৮৮ বার ভিউ
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনের কর্মসূচির শেষ দিনে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি লালমোহন বাজারের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে, উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারীর সঞ্চালনায়, এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির নেতা সফিউল্লাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের হাতে গড়া এই দল সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে, এই দল গঠন করার পর থেকে মানবকল্যানে সফলতার সাথে কাজ করে আসছে। আর সেই সফলতার গল্প সকল সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

আগামী নির্বাচনে আমাদের নেতা, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের হাতকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমাদের নেতাকে সংসদে পাঠানোর জন্য, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের ধারে ধারে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাইবো এবং ভোলা-৩ আসন থেকে আমাদের নেতাকে নির্বাচিত করে মহান সংসদে পাঠাবো, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি