• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার।

ভোলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হায়দার আলী লেলিন এর ৩১ দফার লিফলেট বিতরণ

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধিঃ

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে আগামীর রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট নিয়ে ভোলার গ্রাম-গঞ্জে চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, সাবেক ছাত্রনেতা হায়দার আলী লেলিন। ভোলায় সফরে এসে অসুস্থ দলীয় নেতাকর্মীদের বাসায়, নেতাদের স্বজনদের কবর জেয়ারত ও রাজনৈতিক প্রোগ্রাম যোগদান দেওয়া পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের মাঝে সাবেক এ মেধাবী ছাত্রনেতা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নসহ সদরের বিভিন্ন গ্রাম-গঞ্জের গুরুত্বপূর্ণ বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণকালে ভোলার কৃতি সন্তান হায়দার আলী লেলিন বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষের কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্র কাঠামো গঠনে এই ৩১ দফা বাস্তবায়ন হলে এর সুফল সকল জনগণ ভোগ করবে। তাই জনগণের মাঝে আমরা ৩১ দফা সম্পর্কে প্রচার করে যাচ্ছি।

ভোলা সদর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হায়দার আলী লেলিন বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। মানুষের উপর অন্যায়, অত্যাচার জুলুম করে কেউ টিকে থাকতে পারে না শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছে।

এছাড়াও তিনি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন। লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মফিজুল ইসলাম মিলন, বিএনপির নেতা ফেরদৌস বাহাদুর, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেল্লাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি