• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা শুরু ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস

বিজেপি সম্মেলনে হামলার দায়ে বহিষ্কার হচ্ছেন বিএনপি নেতারা

NEWS ROOM / ১৯৪ বার ভিউ
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিজেপি সম্মেলনে হামলার দায়ে বহিষ্কার হচ্ছেন বিএনপি নেতারা

বিশেষ প্রতিনিধিঃ

ভোলায় একের পর এক বিজেপি’র সম্মেলনে হামলা এবং ভাঙচুরের দায়ে বহিষ্কার হতে যাচ্ছেন বিএনপির নেতা কর্মীরা। কেন্দ্র থেকে ইতিমধ্যে অনেককে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। ভেদুরিয়া ইউনিয়ন বিজেপির সম্মেলনে হামলার দায়ে ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সম্পাদক কে সরাসরি কেন্দ্র থেকে চিঠি পাঠিয়েছেন। সরাসরি কেন্দ্র থেকে কারণ দর্শানোর চিঠিপ্রাপ্তির এমন ঘটনাকে আন্দালিব রহমান পার্থর বিজেপির সম্মেলনে হামলার ঘটনাকেই দেখছেন ভোলার রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন গত কয়েকদিন ধরে বিএনপি’র অন্যতম শরিক বিজেপির ইউনিয়ন সম্মেলন গুলোতে হামলা এবং বাধা প্রদানের দায়ে এমনটি হচ্ছে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখার অধীন ভোলা সদর উপজেলার ১১নং ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাসুদ আলম ও সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন (নাহিদ)-এর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্র থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

২৫ আগস্ট (সোমবার) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্তদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির কেন্দ্রীয় দপ্তর সম্পাদককে নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি