• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বিজেপি সম্মেলনে হামলার দায়ে বহিষ্কার হচ্ছেন বিএনপি নেতারা

NEWS ROOM / ২৩৮ বার ভিউ
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫




বিজেপি সম্মেলনে হামলার দায়ে বহিষ্কার হচ্ছেন বিএনপি নেতারা

বিশেষ প্রতিনিধিঃ

ভোলায় একের পর এক বিজেপি’র সম্মেলনে হামলা এবং ভাঙচুরের দায়ে বহিষ্কার হতে যাচ্ছেন বিএনপির নেতা কর্মীরা। কেন্দ্র থেকে ইতিমধ্যে অনেককে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। ভেদুরিয়া ইউনিয়ন বিজেপির সম্মেলনে হামলার দায়ে ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সম্পাদক কে সরাসরি কেন্দ্র থেকে চিঠি পাঠিয়েছেন। সরাসরি কেন্দ্র থেকে কারণ দর্শানোর চিঠিপ্রাপ্তির এমন ঘটনাকে আন্দালিব রহমান পার্থর বিজেপির সম্মেলনে হামলার ঘটনাকেই দেখছেন ভোলার রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন গত কয়েকদিন ধরে বিএনপি’র অন্যতম শরিক বিজেপির ইউনিয়ন সম্মেলন গুলোতে হামলা এবং বাধা প্রদানের দায়ে এমনটি হচ্ছে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখার অধীন ভোলা সদর উপজেলার ১১নং ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাসুদ আলম ও সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন (নাহিদ)-এর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্র থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

২৫ আগস্ট (সোমবার) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্তদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির কেন্দ্রীয় দপ্তর সম্পাদককে নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি