• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ নেই: বিজেপি নেতৃবৃন্দ

NEWS ROOM / ৭৭ বার ভিউ
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র কারামুক্তি ও জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি দিবস উপলক্ষে ভোলা জেলা বিজেপি আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ নেই। এই পতিত সরকার ক্ষমতার আমলে আমাদের জাতীয় পার্টির শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হামলা নির্যাতন করে আমাদের নেতাকর্মীদের ঘর ছাড়া করেছিল। বিজেপির কার্যালয়ে হোগলায় বসেও কর্মসূচি পালন করতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। বিজেপিতে আওয়ামীলীগের কোনো স্থান নেই এবং থাকতে পারেনা।

বুধবার (৬ আগস্ট) বিকালে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে এ সব কথা বলেন তারা। বিজেপির নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দূর্নীতি, অর্থ লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার গনআন্দোলনে দেশ যখন উত্তাল তখন আন্দালিব রহমান পার্থ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে হয়রানি করা হয়। কিন্তু তাতেও সে তার অবস্থান পরিবর্তন না করায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ২৪ গনঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওার পর ৬ আগস্ট তিনি জেল থেকে মুক্তি পান।

বক্তারা, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর – ১ আসন থেকে নির্বাচন করার ঘোষনা দেন। এবং নির্বাচিত হলে তিনি মন্ত্রী হবেন বলেও জানান তারা।

ভোলা জেলা বিজেপির সহ সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলা বিজেপির সাধারন সম্পাদক মোতাছিম বিল্লা , যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক নুরনবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বাশার বুলবুল, ভোলা পৌর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুব সংহতির সদস্য সচিব আনোয়ার হোসেন, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক কামাল সরদার সেচ্ছা সেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, ভোলা জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ হোসেন যুগ্ম আহ্বায়ক ইমরুজ আলম ট্রিমন প্রমূখ।

আশিকুর রহমান শান্ত
জেলা প্রতিনিধি
৬/০৮/২৫
০১৭৮৪২৮১৩৭৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি